বগুড়া পুলিশ
বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ
বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ইউসুফ আলী নামে পাঁচ বছরের এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার বালুয়াহাট গ্রামের একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।